ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:৩৯:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৬:৪৫:৫৯ অপরাহ্ন
​পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন ​ছবি: সংগৃহীত
প্রায় ৭ বছর আগে রাজবাড়ীতে এক পল্লী চিকিৎসককে খুনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম মঙ্গলবার (১২ মে) এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের তিন আসামি হলেন–বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার।

আর রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

এ মামলার ২১ আসামির মধ্যে বাকি ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন জানিয়েছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় ২০১৯ সালে এ মামলা দায়ের করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ