বিডা চেয়ারম্যান
জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৫-২০২৬ ০৫:২৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৬ ০৫:২৫:৪০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকট সমাধান করতে না পারলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আনা শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের ভেতরে ছোট ছোট সরকার রয়েছে, যার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়।
তিনি বলেন, জ্বালানি সংকট সমাধান করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা করা যেন বড় ধরনের অন্যায়। ব্যবসায়ীদের জন্য সৎভাবে ব্যবসা করার উপযোগী পরিবেশ নেই এবং এ পরিস্থিতির জন্য আমলাতান্ত্রিক জটিলতাকেই দায়ী করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এসব না দিয়ে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স