যুদ্ধের অবসানে মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-০৫-২০২৬ ০৭:৪২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৬ ০৮:২৪:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে তেহরান।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান।
ইরনা বলেছে, ‘‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ খসড়ার বিপরীতে রোববার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের জবাব পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি দেশটির এই সরকারি সংবাদমাধ্যম।
আল-জাজিরার প্রতিনিধি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় পাকিস্তান কবে নাগাদ এটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় এবং সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হয়।
সূত্র: এএফপি, আল-জাজিরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স