আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-০৫-২০২৬ ০১:২৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৬ ০১:২৫:১০ অপরাহ্ন
ফাইল ছবি
আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার (১০ মে) এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরে অংশ নিতে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলবে টাইগ্রেসরা। এরপর লাফবরোতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স