তাসকিন-মিরাজে ১৭ রানে ৩ উইকেট হারালো পাকিস্তান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৫-২০২৬ ১২:০৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৬ ১২:০৭:০৬ অপরাহ্ন
ফাইল ছবি
ব্যাটিং করতে নেমে থিতু হওয়ার আগেই তাসকিন আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মাত্র ৯ রান করে আউট হন তিনি। এরপর সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ রানের খাতা খোলার আগেই। ১৭ রানের মধ্যে দ্রুত ৩টি উইকেট হারালো সফরকারীরা।
তাসকিনের ফুল লেন্থের আউট সাইড অফ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে। ঝাঁপিয়ে পড়ে সেই ক্যাচ তালুবন্দি করেন তিনি। ৪ বল খেলে নতুন ব্যাটার সৌদ শাকিলও ধরেছেন সাজঘরের পথ রানের খাতা না খুলেই। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। পরে সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার।
শান মাসুদের বিদায়ে ২২৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২২৭ রানে চতুর্থ উইকেটও হারালো পাকিস্তান শাকিল আউট হলে। এর আগে, তৃতীয় পাকিস্তানে ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন আজান আওয়াইজ। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০৩ রান করে কাটা পড়েছেন তাসকিন আহমেদের বলেই।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স