ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১১:৩৬:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১১:৩৬:১২ পূর্বাহ্ন
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা ফাইল ছবি
খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলামের (৩৮) বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিহতের নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ