কলাপাড়ায় লাইসেন্স ছাড়া বরফ কল চালানোয় জরিমানা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ০৪:১৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ০৪:১৭:৫২ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
লাইসেন্স ছাড়া আইস প্ল্যান্ট (বরফকল) পরিচালনার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ধোলাই মার্কেটে অবস্থিত ফাহিম মিনি আইস প্ল্যান্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসীন সাদেক।
অভিযানে লাইসেন্স ব্যতীত বরফকল পরিচালনা করায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় হারুন অর রশিদ (৪৯) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় আরও জানা যায়, সরকারের ঘোষিত ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও ওই আইস প্ল্যান্ট চালু রাখা হয়েছিল, যা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। প্রশাসন জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স