ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬ , ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০২:৫৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০২:৫৮:৩১ অপরাহ্ন
নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
 জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অন্যথায় সরবরাহ ব্যয় কমানো সম্ভব হবে না।
 
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক।
 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ