এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ০২:৪০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ০২:৪০:৪৭ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন। আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেছেন, আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। ৩৫ জনের নেতৃত্বে মূলত প্রায় তিন শতাধিক নেতাকর্মী যোগদান করছেন। যারা নেতৃত্বের প্রধান তাদের নাম আজ ঘোষণা করব।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির ধারাবাহিক যোগদান কর্মসূচির আজ এনসিপি ঢাকা মহানগর উত্তরের এই যোগদান কর্মসূচি চলছে।
যোগ দেওয়া নবাগত ৩৫ জন হলেন— জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজু, মু. ওয়াহিদ পারভেজ টিপু, জুয়েল উদ্দিন খান, সাইয়েদ আহমদ শরীফ, আব্দুল্লাহ আস সাকিব, মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিমউদ্দিন, নূর মোহাম্মদ খান, আলী হাসান অন্তর, আব্দুর রহমান নাবিল, ফজলে রাব্বি, মোহাম্মদ জাকির হোসেন, মাইন উদ্দিন, তারেক মনোয়ার, সাইফুল ইসলাম সাইফ, মোমিনুল আলম, বেনজির মুন্নি, সরদার রিয়াদ, ফুরকান আল হোসাইন, ইশতিয়াক তুর্য, মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, ইকরামুল হোসেন, নাহিদ শিকদার, শারমিন ইসলাম ও ইশতিয়াক জামান চয়ন।
এসময় রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় একশজন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স