খুলনার প্রথম উড়ালসড়ক: শেষ হয়েছে ৭০ শতাংশ কাজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ১২:৫৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ১২:৫৯:০৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
খুলনায় প্রথমবারের মতো নির্মাণ হচ্ছে উড়াল সেতু। মহানগরীতে যানজট নিরসন ও চলাচল সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে উড়াল সেতুর কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। নির্মাণ শেষ হলে যানজটের ভোগন্তি কমবে, আশা নগরবাসীর।
প্রথমবারের মতো খুলনা মহানগরীর সড়কে যুক্ত হচ্ছে ফ্লাইওভার। নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়কের ওপর তৈরি হচ্ছে এই উড়াল সেতু।
২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। যানজট নিরসন ও যান চলাচল সহজ করতে উড়াল সেতু নির্মাণের উদ্যোগে খুশি নগরবাসী।
উড়াল সেতুসহ প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের নতুন ৪ লেন সড়ক প্রকল্পের মূল কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে, জানালেন পরিচালক।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের থ্রি-লিংক রোড প্রকল্পের পরিচালক মোরতোজা আল মামুন বলেন, ‘টোটাল ৩০০ মিটারের একটি ওভারপাস নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদন হয়। সেভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। ব্রিজের কাজ ৭০–৮০ শতাংশ শেষ হয়েছে। আর সড়কের কাজ ৫০–৬০ শতাংশ শেষ হয়েছে।’
এদিকে, প্রকল্পের নকশায় কিছু ত্রুটি আছে দাবি করে আগামীতে এ কারণে যানজট বাড়তে পারে, এমন শঙ্কা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা। সড়কের নিরালা মোড় ও লিংক রোড আরও প্রশস্ত করার দাবি তাদের।
খুলনা নিসচা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মুন্না বলেন, ‘নকশাগত কিছু ত্রুটি এবং আবাসিক এলাকার মধ্য দিয়ে ভবনটি যেভাবে গিয়েছে, এটি যদি আরও প্রশস্ত করা যেত এবং লিংক রোডগুলো যদি আরও বাড়ানো যেত তাহলে হয়তো নগরবাসীর সুবিধা হতো।’
মোট ৭১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এর আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়ের মহল এবং বাস্তহারা পয়েন্ট থেকে পুরাতন সাতক্ষীরা মোড় পর্যন্ত সড়কও প্রশস্ত করা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স