কান্না থামছে না কৃষকের
হাওরে জলাবদ্ধতায় বাড়ছে ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ১২:৫৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ১২:৫৬:৩০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
হাওরে জলাবদ্ধতা না কমায় প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। থেমে থেমে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কাটা-মাড়াই করা ধান নিয়েও বিপাকে কৃষক। এর মধ্যে মিলারদের কাছ থেকেও মিলছে না আশানুরূপ দাম।
প্রায় ১০ দিন ধরে তলিয়ে আছে সুনামগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। জলাবদ্ধতায় তলিয়ে গেছে ২০ হাজার ১৬০ হেক্টর জমির ধান। তবে ১৬ হাজার ৩৯৫ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। উজান থেকে পানি নামায় প্রতিদিন নতুন এলাকা তলিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি।
মৌলভীবাজারের তলিয়ে যাওয়া সাড়ে ৫ হাজার হেক্টরের মধ্যে ৪ হাজার ৪০০ হেক্টরের ধান পুরোপুরি নষ্ট বলছে কৃষি বিভাগ। এর মধ্যে মেঘ-বৃষ্টির খেলায় কাটা ধানও নষ্টের পথে।
হবিগঞ্জে এখন পর্যন্ত হাওরের ৬৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেরাই পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে রাস্তার পাশে শুকাচ্ছেন। তবে ভেজা ধানের আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা।
কিশোরগঞ্জে এ পর্যন্ত হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫০ হাজার ৮৫৬ জন কৃষক। এর মধ্যে বুধবার বিকেল থেকে ফের বৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার শঙ্কা তাদের।
নেত্রকোণায় শ্রমিক সংকটে হাওরের ধান তুলতে হিমশিম অবস্থা কৃষকের। কৃষি বিভাগ বলছে, এখনও হাওরে পড়ে আছে ২৮ শতাংশ ধান। সমতল মিলিয়ে পুরো জেলায় মাঠে ৫৫ শতাংশ ধান কাটা বাকি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স