নিজের দোকানের ঝালমুড়ি খাইয়ে বিজয় উদযাপন বিজেপি নেতার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৫-২০২৬ ০৭:৩৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৬ ০৭:৩৯:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে বালুরঘাটে আবারও জয় পেল বিজেপি। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন দলটির প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। জয়ের আনন্দ ভাগাভাগি করতে তিনি অভিনব উদ্যোগ বেছে নিয়েছেন—নিজেই ঝালমুড়ি বিক্রি করে আইনজীবী ও সাধারণ মানুষকে খাওয়ান।
বুধবার (৬ মে) বালুরঘাট আদালত চত্বরে অস্থায়ী ঝালমুড়ির দোকান বসান নবনির্বাচিত এই বিধায়ক।
সেখানে উপস্থিত আইনজীবীসহ সাধারণ মানুষকে ঠোঙায় করে ঝালমুড়ি পরিবেশন করেন তিনি। পাশাপাশি মিষ্টিমুখ করানোর জন্য লাড্ডুও বিতরণ করা হয়।
রাজনৈতিক মহলে অনেকে এটিকে ‘মোদি ইফেক্ট’ বলেই দেখছেন।
সম্প্রতি ঝাড়গ্রামে এক জনসভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
গত ১৯ এপ্রিলের সেই ঘটনায় তিনি ১০ টাকার ঝালমুড়ি কিনে নিজে খাওয়ার পাশাপাশি আশপাশের মানুষকেও খাইয়েছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির অশোক লাহিড়ী নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে বালুরঘাট থেকে বিজেপির প্রার্থী ছিলেন পেশায় আইনজীবী বিদ্যুৎ কুমার রায়, যিনি এবার বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স