ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৩:২২:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
​বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন ​ছবি: সংগৃহীত
বিআরটিএর সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ