ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০২:৩০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০২:৩০:০০ অপরাহ্ন
​শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম ​ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া।

সংবিধান অনুযায়ী শপথগ্রহণ সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তপশিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার।

শপথ শেষে রীতি অনুযায়ী নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধীদলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ