ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন
বৈদ্যুতিক গাড়ি কিনতে ৮০ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক ফাইল ছবি
ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, সাধারণ যানবাহন কেনায় এ ঋণের সীমা সর্বোচ্চ ৬০ লাখ টাকা করা হয়েছে। ঋণ সীমা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ অনুপাত সীমাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এই সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্তে ব্যাংকগুলোর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত হবে ৮০:২০ শতাংশ। অর্থাৎ মোট বিনিয়োগের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে ঋণ গ্রহীতাকে। সাধারণ যানবাহন কেনার ক্ষেত্রে এ অনুপাত হবে ৬০:৪০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, জ্বালানী তেল ও গ্যাস চালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনা উৎসাহ দিতে এমন সুবিধা দেয়া হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ