ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০২:১১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০২:২৬:০৯ অপরাহ্ন
​পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ​ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদলে যদি পুশইনের ঘটনা ঘটে তবে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা এখনই আমি বলতে পারছি না। চীন ও ভারতের মতো বড় বড় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে।’

তবে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

নিজের চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু আমরা নয়, অন্য দেশও এমন চুক্তি করেছে। আমরা অন্য দেশের চেয়ে এগিয়ে আছি।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ