ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ অভিযানে ৫ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র: ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১০:৩৯:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১০:৪০:২৬ পূর্বাহ্ন
হরমুজ অভিযানে ৫ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র: ইরান ​ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার (৪ এপ্রিল) হরমুজ প্রণালিতে মার্কিন হামলার শিকার হওয়া ৬ ছোট নৌকা দেশটির বিপ্লবী গার্ড কোর আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট নয়। এসব মূলত বেসামরিক নৌযান, যা পণ্য ও যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত। এসব হামলায় ৫ জন নিহতের খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যমগুলো।

ইরানের একজন সামরিক কর্মকর্তা দেশটির সংবাদসংস্থা তাসনিমকে জানায়, হরমুজ প্রণালিতে মার্কিন হামলার বিষয়টি নজরে এলে, তদন্ত কমিটি করে ইরানি কর্তৃপক্ষ। কমিটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী ওমানের খাসাব উপকূল থেকে ইরানি উপকূলে বেসামরিক নাগরিকদের পরিবহনকারী ২টি জাহাজে হামলা ও গুলি চালায়।

মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনাকারী মার্কিন বাহিনী সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজকে হুমকি প্রদানকারী ইরানি ছোট নৌযানকে ধ্বংস করতে সি হক ও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে তারা। ওয়াশিংটন জানায়, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে করতে মার্কিন অভিযান শুরুর পর, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ায় এসব ছোট নৌকাকে ধ্বংস করা হয়।

বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ