ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১০:৩৯:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১০:৩৯:৫২ পূর্বাহ্ন
হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ফাইল ছবি
কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। হজের জন্য সরকারি অনুমোদন বা পারমিট থাকা বাধ্যতামূলক।  সেইসঙ্গে  ১৪৪৭ হিজরি হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। 

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।

অবৈধভাবে হজে অংশগ্রহণকারীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ