ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৫:২০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৫:৫৬:২৮ অপরাহ্ন
​২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু ​ছবি: সংগৃহীত
সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ৭২ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন। ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ জনে।

এই সময়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৫ হাজার ২১৮ জন। আর উপসর্গ পাওয়া গেছে ৩৯ হাজার ৩২৫ জনের দেহে। 

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ