যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৫-২০২৬ ০৮:১৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৬ ০৮:২৬:৫৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ইরান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের একটি নতুন প্রস্তাব দিয়েছে। আল-জাজিরাকে ইরানের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানের এ নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাবটি দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের ওই প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ ও পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে চান।
নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কি বলেছে সেটি এখনো জানা যায়নি।
বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতির ফলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। তিন দেশই একে অপরকে যুদ্ধের সংকেত দিয়ে যাচ্ছে। এমন সংকটকালীন মুহূর্তে পাকিস্তানের মাধ্যমে ইরানের এই নতুন প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, পাকিস্তান দীর্ঘদিন ধরে তেহরান এবং পশ্চিমের মধ্যে একটি যোগাযোগ মাধ্যম বা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স