ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৫৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৫৭:০৫ অপরাহ্ন
​নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শনিবার (২ মে) অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ।

শুক্রবার (১ মে) তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে টাইগাররা জয় দিয়ে শুরু করলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচ।

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও একই স্কোয়াড রেখেছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন আবদুল গাফফার ও রিপন মণ্ডল। তৃতীয় ম্যাচেরও স্কোয়াডেও তারা আছেন। প্রথম ম্যাচে রিপনের সুযোগ মিললেও এখনো টাইগার জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় আছেন সাকলাইন।

শনিবার বেলা দুইটায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

তৃতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস, পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মণ্ডল, সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ