ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৩:০৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৩:০৯:০৭ অপরাহ্ন
​৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ফাইল ছবি
ঢাকাসহ দেশের ৭ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দেওয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ