ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৩:৫৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৩:৫৮:০৬ অপরাহ্ন
নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট ছবি : সংগৃহীত
নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র।

রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের অধীনস্থ ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটে।

চলতি লাইন থেকে এসব তার কেটে নেয়ার ফলে পশাল উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
 
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশে খবর দেয়।
 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রতই অপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যহত আছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ