‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৪-২০২৬ ০৩:৩০:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৪-২০২৬ ০৩:৩০:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে। এখন থেকে ঢাকার সকল ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি প্রদান করা হবে।
রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বার্তা জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আজ ২৬ এপ্রিল ২০২৬ থেকে ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে।
সংশ্লিষ্ট সকলকে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইট থেকে সরাসরি রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হল।
ফুয়েল পাস ডাউনলোডের জন্য এন্ড্রয়েড প্লে-স্টোর লিংক: https://play.google.com/store/apps/details?id=com.emrd.fuelpass
ফুয়েল পাস ওয়েব লিংক: https://www.fuelpass.gov.bd/
iPhone অথবা IOS ব্যবহারকারীগণ https://www.fuelpass.gov.bd/ ওয়েবসাইট থেকে ফুয়েল পাস এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
ফুয়েল পাসের অফিসিয়াল Facebook page: https://www.facebook.com/FuelPassBdPage
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স