ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের সমাবেশ চলছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫৫:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫৫:১৬ পূর্বাহ্ন
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াতের সমাবেশ চলছে ছবি : সংগৃহীত
রাজধানীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার (২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত আছেন।

উল্লেখ্য, সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ