ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাসায়নিক দিয়ে পাকানো ৩৩৬০ কেজি আম জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন
রাসায়নিক দিয়ে পাকানো ৩৩৬০ কেজি আম জব্দ ছবি : সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর সময় ১৬৮ ক্যারেট ভর্তি ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ ও বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান জানান, ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩৩৬০ কেজি অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ