ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​গুপ্ত তোরা দেশ ছাড়, তোদের বাড়ি পাকিস্তান: নয়ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:১৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৩:১৬:৫৪ অপরাহ্ন
​গুপ্ত তোরা দেশ ছাড়, তোদের বাড়ি পাকিস্তান: নয়ন ​ফাইল ছবি
শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ‘গুপ্ত তোরা দেশ ছাড়- তোদের বাড়ি পাকিস্তান’।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে নয়ন লিখেন, ‘গুপ্ত যাদের অবস্থান- তাদের বাড়ি পাকিস্তান’।

তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় তারা ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়ালে লেখে।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ