সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৬ ০২:৫৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৬ ০২:৫৮:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে। একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।
এছাড়া, মায়ের বুকের দুধের কার্যকারিতা উল্লেখ করে তিনি আরও বলেন, এই দুধের বিকল্প নেই শিশুর শরীর গঠনে। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে। এই দুধের পুষ্টির প্রভাব কখনও যায় না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স