বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা
মে মাসের প্রথমে মিলবে ১৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৬ ০২:৩৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৬ ০৩:১৯:৩৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। উম্মে রেহানা বলেন, চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে।
এ সময় তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়া ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি।’
চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে উম্মে রেহেনা বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। এতে মানুষের যে সংকট চলছে, তা কিছুটা হলেও কমানো সম্ভব হবে।লোডশেডিং কম হবে। এছাড়া গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে।’
তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সেচকাজ এবং কলকারখানাকে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, ফসল ও উৎপাদন ব্যাহত হলে সামগ্রিক ক্ষতি আরও বড় হয়ে যাবে।
এসি ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান
একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি আহ্বান জানান যুগ্মসচিব উম্মে রেহানা। তিনি এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানান
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স