বিধানসভা নির্বাচন: হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৬ ১১:৫৯:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৬ ০১:৪৫:০৪ অপরাহ্ন
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ বন্ধ রয়েছে । একই সঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না।
তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও (২৪ এপ্রিল) বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স