ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:৩৩:৩৩ অপরাহ্ন
​হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান ​ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে  প্রেস টিভি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল।

এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি আইআরজিসির।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ