ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​দয়া করে আমাকে কেউ মহামান্য বলে ডাকবেন না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৮:২৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৮:২৪:৩৮ অপরাহ্ন
​দয়া করে আমাকে কেউ মহামান্য বলে ডাকবেন না: প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
সংসদে ‘মহামান্য’ সম্বোধন করায় বিনয়ের সঙ্গে তা পরিহার করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন, আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনও এই কথাটি আর বলবেন না।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।

এর আগে, মৌলভীবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম তার প্রশ্ন করার শুরুতে বলেন, ‘মাননীয় স্পিকার আই’ম ভেরি সরি। আমার গলার অবস্থা ভালো নয়। তারপরও আমি বলছি। আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।’ তিনি জনস্বাস্থ্য নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ