কলাপাড়ায় ছয় দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৪-২০২৬ ০৮:০৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৬ ০৮:০৭:৫৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরের পর দোকানগুলোতে আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত দোকানিরা হচ্ছেন, আবুল ফকির, রুহুল আমিন কবিরাজ, মিরাজ মুন্সী, সিদ্দিক কবিরাজ, সেলিম পাহলোয়ান ও রানা মোল্লা।
স্থানীয় বাসিন্দা নাইম শরীফ জানান, দুপুরের খাবারের পরে ওই দোকানগুলো আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে ওই দোকানগুলো পুড়ে গেছে। অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদেও শান্তনা ও সহায়তার আশ্বাস দেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। সরকারিভাবে সহায়তার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স