ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৩:২৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৩:২৫:৩৯ অপরাহ্ন
​কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ ​ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ওই আসনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

ওই আবেদনের শুনানি শেষে বুধবার (২২ এপ্রিল) এ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তবে, ৩৩ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে পরাজিত হন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ