ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​মানবিক বিবেচনায় দেড় মাসের বাচ্চার মা যুব মহিলা লীগ নেত্রীর জামিন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:১৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:১৭:৩৮ অপরাহ্ন
​মানবিক বিবেচনায় দেড় মাসের বাচ্চার মা যুব মহিলা লীগ নেত্রীর জামিন ​ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর চার ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন নামঞ্জুর করে দেড় মাসের সন্তান কাইফা ইসলাম সিমরানসহ শিল্পীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ