ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসিম মুনিরের অনুরোধে অবরোধ তুলে নেয়ার কথা ভাবছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৫৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৮:০২:২১ অপরাহ্ন
অসিম মুনিরের অনুরোধে অবরোধ তুলে নেয়ার কথা ভাবছেন ট্রাম্প ​ছবি: সংগৃহীত
শান্তি আলোচনার অচলাবস্থা কাটাতে এবার হরমুজ প্রণালীর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দুই দেশ যদি একটি স্থায়ী চুক্তির দিকে অগ্রসর হয়, তবে আরব সাগরে চলমান মার্কিন নৌ-অভিযান সমাপ্ত করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তেহরান-ওয়াশিংটনের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির গত রোববার (১৯ এপ্রিল) এক ফোনালাপে অবরোধ প্রত্যাহারের জন্য মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানান। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই সুপারিশটি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। যদিও এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে, একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অবরোধ বহাল রাখবে যুক্তরাষ্ট্র।

এদিকে আলোচনার এই সম্ভাবনার মধ্যেই সোমবার (২০ এপ্রিল) সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তেহরানের কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে যাবে না। একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। 

সূত্র: দ্য টেলিগ্রাফ

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ