ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:১৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৩০:১৯ অপরাহ্ন
​ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান ​ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতির সময়টিতে ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বর্তমানে এই মজুদ গড়ার গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠনের ভিডিও ফুটেজসহ এক বার্তায় তিনি এই তথ্য জানান।

জেনারেল মুসাভি বলেন, “যুদ্ধবিরতির এই সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চ প্ল্যাটফর্ম) হালনাগাদ এবং পুনরায় পূর্ণ করার গতি আগের চেয়ে অনেক বেশি।

আমাদের কাছে তথ্য আছে, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন অনুকূল পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধাপে ধাপে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।”

ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে দাবি করে তিনি বলেন, “তারা যুদ্ধের এই পর্যায়েও হেরেছে! তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে, একই সঙ্গে লেবানন ও এই অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে।”

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান যুদ্ধবিরতির সময়কালকে আইআরজিসি তাদের সামরিক সক্ষমতা ও আভিযানিক প্রস্তুতি বৃদ্ধির কাজে পূর্ণমাত্রায় ব্যবহার করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ