ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৫:০৪:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৫:০৪:২১ অপরাহ্ন
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ​প্রতীকী ছবি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই দুই ব্যক্তি। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয়, বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।

খবরে আরও বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ