যেকোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে: গালিবাফ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৪-২০২৬ ০৪:০৮:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৬ ০৪:০৮:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করছে না তেহরান। তবে একই সঙ্গে তেহরান ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেয়ার জন্যও প্রস্তুত রয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মেহের নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত টেলিভিশন ভাষণে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখে না এবং যেকোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে।
তিনি বলেন, আমরা আলোচনা করছি, তবে প্রয়োজনীয় পদক্ষেপের জন্যও প্রস্তুত আছি। গালিবাফ আরও উল্লেখ করেন, ইরান গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যৎ যেকোনো সংঘর্ষের জন্য প্রস্তুত রয়েছে।
ইরানি পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, ‘আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতারণার কারণে’ বর্তমান উত্তেজনার সূচনা হয়েছে।
এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করে, তাদের নৌবাহিনী ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজকে আটক ও অচল করেছে। এরপরই এমন মন্তব্য করলেন গালিবাফ।
ইরানের খাতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্সও এই ঘটনা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জাহাজটি আক্রমণের শিকার হয়েছে।
তেহরান এটিকে ‘সামুদ্রিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, তারা শিগগিরই এর জবাবে প্রতিশোধ নেবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স