ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:৫৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০২:০৩:৫১ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। 

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

তালিকায় আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক নীলুফার চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনসহ অনেকে।

একনজরে প্রার্থীদের নাম দেখুন:

১. সেলিমা রহমান
২. শিরিন সুলতানা
৩. রাশেদা বেগম হিরা
৪. রেহানা আক্তার রানু
৫. নেওয়াজ হালিমা আর্লি
৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন
৭. বিলকিস ইসলাম
৮. শাকিলা ফারজানা
৯. হেলেন জেরিন খান
১০. নিলুফার চৌধুরী মনি
১১. নিপুণ রায় চৌধুরী
১২. জেবা আমিন খান
১৩. মাহমুদা হাবিবা
১৪. সাবিরা সুলতানা
১৫. সানসিলা জেবরিন
১৬. সানজিদা ইসলাম তুলি
১৭. সুলতানা আহমেদ
১৮. ফাহমিদা হক
১৯. আন্না মিঞ্জ
২০. সুবর্ণা শিকদার
২১. শামীম আরা বেগম স্বপ্না
২২. শাম্মী আক্তার
২৩. ফেরদৌসী আহমেদ
২৪. বিথীকা বিনতে হুসাইন
২৫. সুরাইয়া জেরিন
২৬. মানছুরা আক্তার
২৭. জহরত আদিব চৌধুরী
২৮. মমতাজ আলম
২৯. ফাহিমা নাসরিন
৩০. আরিফা সুলতানা
৩১. সানজিদা ইয়াসমিন
৩২. শওকত আর আক্তার
৩৩. মাধবী মারমা
৩৪. সেলিনা সুলতানা
৩৫. রেজেকা সুলতানা
৩৬. নাদিয়া পাঠান পাপন

এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এ মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে



প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ