ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ওজোপাডিকোর এমডির দায়িত্বে আ. বাছিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন
​ওজোপাডিকোর এমডির দায়িত্বে আ. বাছিদ ​ছবি: সংগৃহীত
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সদস্য (বিতরণ) মো. আ. বাছিদ।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

ওজোপাডিকোর ৩২২তম বোর্ড সভায় মো. আ. বাছিদকে ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়। ব্যবস্থাপনা পরিচালক পদে বিদ্যুৎ বিভাগ থেকে কাউকে মনোনীত না করা পর্যন্ত অথবা ওই পদে নতুন নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 

এর আগে ১৩ এপ্রিল দ্রুত ওজোপাডিকোর নতুন এমডি নিয়োগ প্রক্রিয়া শুরুর পরামর্শ দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

ওজোপাডিকোর এমডিকে অপসারণের নির্দেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ