নাহিদ ইসলাম
সিন্ডিকেটের মাধ্যমে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৪-২০২৬ ০৪:০১:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৬ ০৫:০৪:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সরকার দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রথমে এ চক্র রেশনিং পদ্ধতিসহ বিভিন্নভাবে জনভোগান্তি বাড়িয়ে দামবৃদ্ধির বন্দোবস্ত নিশ্চিত করে।’
এসময়, জুলাই সনদ নিয়ে সরকার দলের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বিরোধীমতের বাক স্বাধীনতা হরণ হচ্ছে প্রতিনিয়ত। গণভোটের রায় অস্বীকার করে সরকার রাজনৈতিক সমঝোতার বরখেলাপ করেছে।’
অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও আসলে কিছুই বদলায়নি বলে মনে করছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপন হয়েছে।
তিনি বলেন, আমরা দেশটাকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দিতে পারি না।
এদিন, রাজনৈতিক প্লাটফর্ম আপ বাংলাদেশের বিলুপ্ত করে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেন।
এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক পরিচয় মুখ্য নয়। এমনকি ছাত্রলীগ হলেও সমস্যা নেই তবে ফ্যাসিস্ট কার্যক্রমের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকা যাবে না।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স