দেশে জ্বালানি তেলের দাম বাড়লো
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৪-২০২৬ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৬ ১০:৪৭:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫, ১৮ এবং ২০ টাকা বাড়াল। এ ছাড়া ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে, প্রতি লিটার অকটেন ১২০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১১৬ এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি করা হতো। সেই সঙ্গে কেরোসিনের পূর্বমূল্য ছিল ১১২ টাকা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স