ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাওয়া’র রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৩৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৭:৩৬:৪৬ অপরাহ্ন
‘হাওয়া’র রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’ ​‘হাওয়া’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ছবি: কোলাজ
উত্তর আমেরিকায় (ক্যানাডা ও অ্যামেরিকা) বক্স অফিসে বাংলাদেশী সিনেমার আয়ে নতুন রেকর্ড গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই ছবিটি ছাড়িয়ে গেছে এতদিন পর্যন্ত শীর্ষে থাকা ‘হাওয়া’-র লাইফটাইম আয়।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো ও বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার।অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমা চারশো হাজারের ক্লাবে যোগ দিবে এ স্বপ্ন দেখাই যায়।’

ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিলে আমরা টিম হিসেবে সত্যি গর্বিত হবো।’

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকায় ও ইউকেতে মোট ২২টি থিয়েটারে গৌরবময় তৃতীয় সপ্তাহ শুরু করেছে গত শুক্রবার।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবন্য চৌধুরী, মাশাসহ অনেকেই।

সিনেমাটির প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ প্রযোজনায় হইচই প্রডাকশন, নিবেদক ইউসিবি। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং সহযোগী ইউকে পরিবেশক রেভেরলি ফিল্মস।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ