ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হাবিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৪:২২:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৪:৩৯:৪৪ অপরাহ্ন
সড়ক অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী হাবিব ফোকাস বাংলা নিউজ
রাজধানীর বাসাবো বিশ্বরোড হতে মাদারটেক চৌরাস্তা, নন্দীপাড়া ব্রিজ, শেখের জায়গা, মোস্ত মাঝি, রামপুরা ব্রিজ থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার সড়ক এবং ত্রিমোহনী গুদারাঘাট ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামোর সার্বিক অবস্থা ও চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।

শনিবার (১৮ এপ্রিল) সকালে পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নাগরিকদের নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপও করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ