ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:৩৫:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১২:৪১:৫৮ অপরাহ্ন
চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি।

বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

এরপর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
 
এ বছর হজ যাত্রীদের জন প্রতি ১২ হাজার টাকা ব্যয় কমানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতে খরচ আরো কমানোর আশ্বাস দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
হজ্জ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, এতে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।
 
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ফ্লাইট গুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার জন্য এয়ারলাইনস এজেন্সির গুলোর প্রতিনিয়ত যোগাযোগ করছে সরকার।  
 
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ