ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাইরে যেসব জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:০৭:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:০৭:৩২ পূর্বাহ্ন
ঢাকার বাইরে যেসব জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ছবি : সংগৃহীত
জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে ঢাকা জেলার বাইরে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধিত মোটরসাইকেলও এই সিস্টেমের আওতায় আসবে।

ঢাকা ও ঢাকা মেট্রোর পাশাপাশি চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলার মোটরসাইকেলগুলো 'ফুয়েল পাস' অ্যাপে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এদিকে, পাইলট কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে নির্ধারিত পাম্পগুলোতে অ্যাপভিত্তিক জ্বালানি গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।

ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে। ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণ কামনা করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ