ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৫৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:৫৯:৪৪ অপরাহ্ন
বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান সংবাদচিত্র: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর ‘হোম অব ক্রিকেট’খ্যাত এই স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। মাঠে বসে লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন জাইমা রহমান। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে খানিকটা ভিড় ও বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এবার আর প্রেসিডেন্ট বক্সে বসেননি তিনি। বরং প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন জাইমা। সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আগে ফিল্ডিং করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ