ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাড়তে পারে জ্বালানি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৩৪:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৮:২৭:৪৬ অপরাহ্ন
​বাড়তে পারে জ্বালানি তেলের দাম ​ফাইল ছবি
বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি সংকটকে ‘জরুরি’ বিবেচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে বর্তমানে তেলের যে মজুদ রয়েছে তা দিয়ে আরও অন্তত দুই মাস স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব। তবে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা কাটাতে এবং বাজার স্থিতিশীল রাখতেই সরকার মূল্য সমন্বয়ের এই আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই। তবে পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়টি সামনে আসতে পারে।

তিনি বলেন, আমরা এপ্রিল মাসে দাম বাড়াবো না। অলরেডি বলেছি, যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি প্রয়োজন হতে পারে। মানে এটা হবেই, এ রকম কথা না। প্লিজ আমি আশা করি, কোনো ভুল ফটোকার্ড বানাবেন না। হতে পারে, হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা মানে ট্রাম্প তো প্রেডিক্টেবল না। যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ