ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সরকারের আমন্ত্রণে চীনে গেছে বিএনপির প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:০২:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:০২:২২ অপরাহ্ন
​সরকারের আমন্ত্রণে চীনে গেছে বিএনপির প্রতিনিধি দল ​ছবি: সংগৃহীত
চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি প্রতিনিধি দল বুধবার (১৫ এপ্রিল) রাতে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে যাত্রা করে।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানা যায়, প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- আলতাফ হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহেম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।

প্রতিনিধি দলের প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ এপ্রিল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ